ভ্রাম্যমান আদালতে ৮ ব্যবসায়ীর দেড় লাখ টাকা জরিমানা
এ্যাড.হেদায়েত উল হক ॥ শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ঈশ্বরদীর কাঁচা মালের আড়ত, চাল ব্যবসায়ী ও বিভিন্ন খাবার হোটেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৮ ব্যবসায়ীর ১ লাখ ৫০ হাজার ৫’শ টাকা জরিমানা করেছেন ঈশ্বরদীর নির্বাহী ম্যাজিষ্ট্রেট মমতাজ মহল । এদের মধ্যে চাউল ব্যবসায়ী মোসলেম উদ্দিনকে ৫০ হাজার টাকা, কাঁচামাল আড়তের ৪ জন ব্যবসায়ীকে ৫০ হাজার ৫’শ টাকা এবং রেলগেটের সীমা হোটেলসহ তিনটি হোটেল ও রেস্টুরেন্ট হতে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। করোনাভাইরাস আতংকের সুযোগে এসব ব্যবসায়ীদের বিরুদ্ধে নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্যের দাম বাড়িয়ে ও নোংড়া পরিবেশে বিক্রি করার অভিযোগ থাকায় এ জরিমানা আদায় করা হয়। বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনার সময় আনন্দ দত্তের আড়তের কাঁচামাল ব্যবসায়ীরা মালামাল রেখে পালিয়ে যায়।
ব্যবসায়ীদের না পেয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মমতাজ মহল আড়তে পুলিশ মোতায়েন পূর্বক এবং ওই ব্যবসায়ীদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে সহকারী কমিশনার ভুমি মমতাজ মহল সাংবাদিকদের জানান,পলাতক ব্যবসায়ীরা দ্বিগুণ দামে পেঁয়াজ-রসুন বিক্রি করছিল বলে অভিযোগ রয়েছে। সে কারণে আড়তে পুলিশ মোতায়েন পূর্বক ঐ ব্যবসায়ীদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। করোনাভাইরাস আতংকের সুযোগে কোন অসাধু ব্যবসায়ী যাতে ভোগ্যপণ্যের দাম বাড়িয়ে ঈশ্বরদীর ক্রেতাদের ক্ষতিগ্রস্ত করতে না পারে সে জন্য বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব রায়হান ব্যবসায়ীদের নিয়ে জরুরি সভা করে সতর্ক করে দেন।
ভ্রাম্যমান আদালতে ৮ ব্যবসায়ীর দেড় লাখ টাকা জরিমানা
Reviewed by Admin
on
March 22, 2020
Rating:
Reviewed by Admin
on
March 22, 2020
Rating:



No comments: