ভ্রাম্যমান আদালত দেখে অসাধু ব্যবসায়ীদের পলায়ন
এ এ আজাদ হান্নান ॥ শনিবার দুপুরে ঈশ্বরদীর দাশুড়িয়ার হাট-বাজারে ভোগ্যপণ্য মূল্য পর্যবেক্ষন এবং কাঁচা মালের দোকান ও চাল ব্যবসায়ী’র দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন ঈশ্বরদীর নির্বাহী ম্যাজিষ্ট্রেট মমতাজ মহল। এ সময় দাশুড়িয়ার হাট-বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় কয়েকজন কাঁচামাল ও চাউল ব্যবসায়ী মালামাল রেখে পালিয়ে যায়। এ সময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মমতাজ মহল সাংবাদিকদের জানান, করোনাভাইরাস আতংকের সুযোগে পলাতক ব্যবসায়ীরা বেশী দামে চাল, পেঁয়াজ-রসুনসহ অন্যান্য ভোগ্যপণ্য বিক্রি করছিল বলে অভিযোগ উঠায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে ।
তিনি বলেন করোনাভাইরাস আতংকের সুযোগে যেসব ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্যের দাম বাড়িয়ে নোংড়া পরিবেশের সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে শাস্তি ও জরিমানা আদায় করা হবে। ম্যাসেসটি পলাতক ব্যবসায়ীদের জানানোর জন্য এবং নির্ধারিত মূল্যে ভোগ্যপণ্য বিক্রি করার জন্য অন্যান্য দোকানীদের অবহিত করা হয়েছে। এদিকে করোনাভাইরাস আতংকের সুযোগে কোন অসাধু ব্যবসায়ী যাতে ভোগ্যপণ্যের দাম বাড়িয়ে ঈশ্বরদীর ক্রেতাদের ক্ষতিগ্রস্ত করতে না পারে সে জন্য গত বৃহস্পতিবার ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব রায়হান ব্যবসায়ীদের নিয়ে জরুরি সভা করে সতর্ক করে দেন।
ভ্রাম্যমান আদালত দেখে অসাধু ব্যবসায়ীদের পলায়ন
Reviewed by Admin
on
March 22, 2020
Rating:
Reviewed by Admin
on
March 22, 2020
Rating:



No comments: