Advertise





নোটিশ : সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন ।

শিরোনাম

recent

রুপপুরে কর্মরত ১৭৭ জন বিদেশীসহ ২৭৬ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে

মোস্তাক আহমেদ টনি ॥ ঈশ্বরদীর রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ১৭৭ জন রাশিয়ানসহ বিদেশ থেকে আসা ২৭৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। পাবনার সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানাগেছে। গত ২৪ ঘন্টায় ঈশ্বরদীতে শুধু ২৭০ হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। সূত্রমতে, প্রতিদিন হোম কোয়ারেন্টাইনে নেয়া মানুষের সংখ্যা বাড়ছে। আগামীকাল রবিবার থেকে এ সংখ্যা আরো বৃদ্ধি পাবে ।
পাবনার সিভিল সার্জন ডাঃ মেহেদী ইকবালও সাংবাদিকদের নিকট এসব তথ্য স্বীকার করেছেন। এদিকে জনসচেতনতা বৃুদ্ধির জন্য ঈশ্বরদী উপজেলা প্রশাসন, ঈশ্বরদী পৌরসভা মাইকিং ও  মিটিং করে বিভিন্ন এলাকায় আলোচনাসভাসহ সকল প্রকারের আচার অনুষ্ঠান বন্ধ রাখার ঘোষনা দিয়েছেন। করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য উপজেলা স্বাস্থ্য বিভাগ প্রতিটি অঞ্চলে জন প্রতিনিধি, পুলিশ প্রশাসন ও স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে প্রবাসীদের উপর হোম কোয়ারেন্টাইনে নজর রাখছেন। আইন অমান্যকারীদেরকে কঠোর ভাবে সাজা প্রদান করা হবে বলে জানিয়েছেন। ইতিমধ্যে ঈশ্বরদী উপজেলা প্রশাসন কয়েকটি সামাজিক অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে।

রুপপুরে কর্মরত ১৭৭ জন বিদেশীসহ ২৭৬ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে Reviewed by Admin on March 22, 2020 Rating: 5

No comments:

All Rights Reserved by Snews24.com © 2020

Developed By: Siam ShajiD

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.