Advertise





নোটিশ : সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন ।

শিরোনাম

recent

আজ সন্ধ্যা থেকে ট্রেন চলাচল বন্ধ

টিএ পান্না ।। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশের সব রুটে অনির্দিষ্টকালের জন্য যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। রেলমন্ত্রী বলেন, মঙ্গলবার সন্ধ্যা থেকে কমলাপুর থেকে দেশের কোনো গন্তব্যে ট্রেন ছেড়ে যাবে না। তেমনি ঢাকায়ও কোনো ট্রেন আসবে না। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে। তিনি বলেন, আমাদের যাত্রীবাহী মোট ট্রেন রয়েছে ৩৬৪টি। এর মধ্যে লোকাল, মেইল, কমিউটার ও ডেমোসহ ২৫৭টি ট্রেন আজ ভোর থেকে বন্ধ রয়েছে। বাকিগুলো বন্ধ করে দেয়া হয়েছে।  তবে এ সময় মালবাহী ও তেলবাহী ট্রেন সীমিত পরিসরে চলাচল করবে।
তিনি আরো বলেন, তবে ৯৮টি আন্তঃনগর ট্রেন পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল থেকে ঢাকার উদ্দেশে ছেড়েছে। সেগুলো ঢাকায় পৌঁছার পর আবার নির্দিষ্ট জায়গায় ফিরে যাবে। কারণ কমলাপুরে ট্রেন স্টেশনে শতাধিক ট্রেন রাখার জায়গা নেই। এর আগে সকালে সব ধরণের নৌযান ও গণপরিবহণ বন্ধের ঘোষণা দেওয়া হয়। বিকেল থেকেই কার্যকর হচ্ছে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধের সিদ্ধান্ত। তবে বাকিসব গণপরিবহন বন্ধ হবে আগামী বৃহস্পতিবার থেকে। ব্রিফিংকালে রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মোফাজ্জেল হোসেন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ শাসসুজ্জামান, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) এ সময় উপস্থিত ছিলেন।

আজ সন্ধ্যা থেকে ট্রেন চলাচল বন্ধ Reviewed by Admin on March 24, 2020 Rating: 5

No comments:

All Rights Reserved by Snews24.com © 2020

Developed By: Siam ShajiD

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.