Advertise





নোটিশ : সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন ।

শিরোনাম

recent

পাবনায় গৃহবধুকে গণধর্ষণের অভিযোগ

অনলাইন রিপোর্ট ।। পাবনা সুজানগর উপজেলার চর সুজানগর ভবানিপুর গ্রামে এক গৃহবধুকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের পর অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ মার্চ) সন্ধ্যার পর ধর্ষণের ঘটনা ঘটে। আটক সরদার সুমন ওরফে পটল (২২) উপজেলার চর সুজানগর গ্রামের মান্নান সরদারের ছেলে। এ ঘটনায় চর সুজানগর এলাকার ফিরোজ খানের ছেলে সুজানগর পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক সুমন খান (২০) সহ অভিযুক্ত আরো চারজন পলাতক রয়েছে।


পাবনা সুজানগর থানার পরিদর্শক (তদন্ত) হাদিউল ইসলাম জানান, রোববার (২২ মার্চ) সন্ধ্যার পর সাঁথিয়া থেকে সুজানগর হয়ে পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের কোলাদী গ্রামে বোনের বাড়িতে যাচ্ছিলেন ওই গৃহবধূ। সুজানগর বাজার থেকে তার দুলাভাই তাকে নিতে আসেন। পথিমধ্যে ভবানীপুর এলাকায় চিহ্নিত বখাটেরা দুলাভাইকে মারপিট করে তাকে ভয় দেখিয়ে গহবধুকে রাস্তার পাশে গম ক্ষেতের মধ্যে নিয়ে পালাক্রমে ধর্ষন করে। পরে ভিকটিমের পরিবারের সদস্য ও ভিকটিম নিজে সুজানগর থানায় গিয়ে রোববার রাতেই পাঁচজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। মামলার পরপরই অভিযান চালিয়ে আসামীদের একজন সরদার সুমন ওরফে পটল কে আটক করে পুলিশ।
পরিদর্শক (তদন্ত) আরো জানান, গণধর্ষনের শিকার গৃহবধুর ডাক্তারী পরীক্ষা সোমবার দুপুরে পাবনা জেনারেল হাসপাতালে সম্পন্ন হয়েছে। প্রাথমিকভাবে ধর্ষণের ঘটনার বিষয়ে সত্যতা পাওয়া গেছে। ঘটনার সাথে জড়িত অন্য আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
পাবনায় গৃহবধুকে গণধর্ষণের অভিযোগ Reviewed by Admin on March 24, 2020 Rating: 5

No comments:

All Rights Reserved by Snews24.com © 2020

Developed By: Siam ShajiD

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.