Advertise





নোটিশ : সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন ।

শিরোনাম

recent

করোনা ভাইরাস প্রতিরোধে পুলিশকে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানিয়েছেন পাবনা পুলিশ সুপার

অনলাইন রিপোর্ট ।। করোনা ভাইরাস প্রতিরোধে পুলিশকে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানিয়েছেন পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম। বিদেশ ফেরতরা ঠিকমত হোম কোয়ারেন্টাইনে থাকছে কিনা- তা কঠোরভাবে নজরদারী করতে হবে। কোয়ারেন্টাইনকালীন সকল মানুষকে আন্তরিকভাবে সরকারের সকলনির্দেশনা পালন পূর্বকঅবস্থান করার আহবান জানান পুলিশ সুপার। 

সকালে পাবনা পুলিশ লাইনস মিলনায়তনে পুলিশের মাসিক কল্যান সভায় পুলিশের সকল সদস্যকে এ নির্দেশনা দেন তিনি।পুলিশ সুপারের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ শামীমা আক্তার,অতিরিক্ত পুলিশ ইবনে মিজান এবং পুলিশ হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. খায়রল কবির।এদিকে ডেপুটি সিভিল সার্জন ডা. আবু জাফর জানান, পাবনায় গত ২৪ ঘন্টায় আরো ৭৯ জনসহ মোট ৫২২জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
করোনা ভাইরাস প্রতিরোধে পুলিশকে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানিয়েছেন পাবনা পুলিশ সুপার Reviewed by Admin on March 23, 2020 Rating: 5

No comments:

All Rights Reserved by Snews24.com © 2020

Developed By: Siam ShajiD

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.