Advertise





নোটিশ : সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন ।

শিরোনাম

recent

বয়স্করা ঘরে থাকুন, বাইরে বের হবেন না

অনলাইন রিপোর্ট ।। স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, অতি বয়স্করা ঘরের মধ্যে থাকবেন। প্রয়োজন না হলে বাইরে বের হবেন না। ভিড় এড়িয়ে চলুন এবং অপরিচিত কেউ যদি বাসায় আসে বা বাইরে থেকে কেউ এসেছেন এমন কারও কাছ থেকে দূরত্ব বজায় রাখুন। রোববার (২২ মার্চ) বিকেলে রাজধানীর মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, নিয়মিত সাবান পানি দিয়ে হাত ধোবেন, অপরিষ্কার হাতে চোখ, নাক, মুখ স্পর্শ করবেন না। ইতোমধ্যে আক্রান্ত হয়েছেন এমন রোগীর সংস্পর্শ এড়িয়ে চলুন। শুধু কোভিক-১৯ এর জন্য ব্যাপারটি প্রযোজ্য নয় বরং শ্বাসতন্ত্রের সংক্রমণ রয়েছে তেমন ব্যক্তির সংস্পর্শও এড়িয়ে চলুন। শিষ্টাচার মেনে চলুন, অসুস্থ হলে ঘরে থাকুন। বাইরে যাওয়া যদি অত্যাবশ্যক হয় সেক্ষেত্রে মাস্ক ব্যবহার করুন, কারও সাথে করমর্দন, কোলাকুলি করা থেকে বিরত থাকুন।

তিনি বলেন, বিদেশ ভ্রমণ থেকে বিরত থাকুন, যারা দেশের বাইরে আছেন এখনও কয়েকটি এয়ারলাইন্স খোলা রয়েছে। যদিও বেশিরভাগ এয়ারলাইন্স বন্ধ। তারপরও যদি কেউ প্রয়োজন না হয় বিদেশ থেকে আসার ব্যাপারে তাদের নিরুৎসাহিত করা হচ্ছে। বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর দিনে দিনে এ ভাইরাসে সংক্রমণের সংখ্যা বেড়েছে। বাংলাদেশে এখন পর্যন্ত ২৭ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন দুইজন।
বয়স্করা ঘরে থাকুন, বাইরে বের হবেন না Reviewed by Admin on March 23, 2020 Rating: 5

No comments:

All Rights Reserved by Snews24.com © 2020

Developed By: Siam ShajiD

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.