Advertise





নোটিশ : সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন ।

শিরোনাম

recent

ঈশ্বরদীতে মুজিব জন্ম শতবর্ষ পালিত

টিএ পান্না ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষে ঈশ্বরদীতে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। সকালে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয়। শিশু কিশোর সমাবেশ,দেয়াল পত্রিকা লিখন,কুইজ  ও রচনা প্রতিযোগিতা,কেক কাটাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থণা করা হয়। উপজেলা প্রশাসন,আওয়ামীলীগ,মুক্তিযোদ্ধা সংসদ,পুলিশ প্রশাসন,জাতীয় সাংবাদিক সোসাইটি,পাকশী রেলওয়ে বিভাগীয় অফিস,পাবনা চিনি মিল,ঈশ্বরদী পৌরসভা ,বাংলাদেশ সুগার ক্রপস গবেষণা ইনষ্টিটিউটসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে এসব কর্মসূচির বাস্তবায়ন করে। এছাড়াও ঈশ্বরদীর সাত ইউনিয়ন পরিষদে পৃথক কর্মসূচি পালন করা হয়। মুক্তিযোদ্ধা সংসদ ভবন চত্বরে রক্তের গ্রুপ ও পেশার পরীক্ষা করা হয়।  








এসব অনুষ্ঠানে আওয়ামীলীগ সভাপতি নায়েব আলী বিশ্বাস,উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর,ইউএনও শিহাব রায়হান,এসিল্যান্ড মমতাজ মহল,ওসি বাহাউদ্দিন ফারুকি ও অরবিন্দ সরকার,মুক্তিযোদ্ধা নেতা গোলাম মোস্তফা চান্না,পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, ডিজি আমজাদ হোসেন,ডিআর এম আসাদুল হক,ডিইএন/২ আব্দুর রহিম,ডিসিও ফুয়াদ হাসান,ডিটিও নাসিরুল ইসলাম,এনজিও কর্মী মোস্তাক আহমেদ কিরণ,সাংবাদিক নেতা টিএ পান্না,এএ আজাদ হান্নান,চাউল কল মালিক গ্রুপ নেতা ফজলুর রহমান মালিথা ও জুলমত হায়দার,ইউপি চেয়ারম্যান এমদাদুল হক রানা,আনিস শরীফ,বকুল সরদার,ইকলুসুর রহমানবাবু,স্বাস্থ্য কর্মকর্তা আসমা খাতুন,আরএমও ডা.শামীম পারভেজ,যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমাল,ইঞ্জিনিয়ার বরকত উল্লাহ,সাব-রেজিষ্টার রাফায়েল ফাততেমী,আবাসিক প্রকৌশলী বিদ্যুৎ হাসিনুর রহমান,দলিল লেখক নেতা জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন রাজনীতিক,সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রধানরা অংশ নেন।

ঈশ্বরদীতে মুজিব জন্ম শতবর্ষ পালিত Reviewed by Admin on March 22, 2020 Rating: 5

No comments:

All Rights Reserved by Snews24.com © 2020

Developed By: Siam ShajiD

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.