Advertise





নোটিশ : সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন ।

শিরোনাম

recent

মৈত্রী এক্সপ্রেস বন্ধ : ভারত-বাংলাদেশ

রফিকুল আলম, ঢাকা অফিস ।। গত ১৫ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে।গত শুক্রবার (১৩ মার্চ) রাতে মৈত্রী এক্সপ্রেস চলাচলে দুই দেশের সাথে যোগাযোগ রক্ষাকারী কর্মকর্তা কালীকান্ত ঘোষ এ সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানান। ভারত-বাংলাদেশ যৌথভাবে এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি। তবে,  এর আগে সন্ধ্যায় বাংলাদেশ রেলওয়ে উপ মার্কেটিং পরিচালক কালীকান্ত ঘোষ জানিয়েছিলেন, ভারতে থাকা বাংলাদেশিদের ফিরিয়ে না আনা পর্যন্ত ট্রেন বন্ধ হবে না। 

তিনি আরো বলেছিলেন, যখন বাতিলের সিদ্ধান্ত হবে তখন টিকিট জমা দিলেই যাত্রীরা টিকিটের পুরো টাকাই ফেরত পাবেন। এ ব্যাপারে যাত্রীদের ভুল বুঝাবুঝি না করে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করার আহ্বান জানিয়েছিলেন তিনি। এর আগে,  গত শুক্রবার সকালে নির্ধারিত সময়ে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে থেকে মৈত্রী এক্সপ্রেস ট্রেন না ছাড়ায় বিপাকে পড়েন টিকেট নেয়া যাত্রীরা। এসময় টাকা ফেরত না পেয়ে বাকবিতণ্ডাতে জড়ান তারা। এদিকে, করোনাভাইরাসের বিস্তার রোধে শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা থেকে আগামী এক মাসের জন্য দেশের সব স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা শুরু হয়।
মৈত্রী এক্সপ্রেস বন্ধ : ভারত-বাংলাদেশ Reviewed by Admin on March 22, 2020 Rating: 5

No comments:

All Rights Reserved by Snews24.com © 2020

Developed By: Siam ShajiD

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.