খেলার অর্থ দিয়ে সংসার চলে: মাশরাফি
অনলাইন রিপোর্ট ।। রাজনীতি আমার পেশা নয়। রাজনীতি কখনো পেশা হতে পারে না। রাজনীতি মানুষের সেবার জন্য, উপকারের জন্য। আমার পেশা খেলা । পেশা দিয়ে আয় করতে হয়। খেলার অর্থ দিয়ে আমার সংসার চলে। তাই পায়ে ব্যথা থাকলেও আমি খেলি। সে জন্য খেলা ছাড়ি না। খেলা শেষে ব্যবসা করব। রাজনীতি দিয়ে উপার্জনের কোনো চিন্তা আমার নেই। বুধবার নড়াইলের লোহাগড়ায় আওয়ামী লীগের তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন নড়াইল-২ (লোহাগড়া-নড়াইলের একাংশ) আসনের সাংসদ মাশরাফি বিন মুর্তজা। লোহাগড়া কমিউনিটি সেন্টারে এ মত বিনিময়সভা অনুষ্ঠিত হয়।
মাশরাফি তার বক্তব্যে বলেন, অনেকেই বলছেন এক বছর হয়ে গেল সংসদ সদস্য হয়েছি, তারপরও খেলা ছাড়ছি না। এলাকায় থাকছি না। আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কি আমাকে এলাকায় দেখতে চান? নাকি উন্নয়ন চান? আমি এলাকার উন্নয়ন নিয়ে দৌড়াচ্ছি। নড়াইলের উন্নয়ন আমাকে শূন্য থেকে শুরু করতে হচ্ছে। এখন বিভিন্ন প্রকল্প তৈরি করা হচ্ছে। এগুলো প্রক্রিয়া হয়ে কাজ শুরু হতে দেরি হয়। এখন আমি এলাকার জন্য সচিবালয়ে দৌড়াচ্ছি, এর ফল পাবেন দুই-তিন বছরের মধ্যে। মাশরাফি বলেন, রাজনীতিতে আমার নিজস্ব লোক নেই। আমি তৈরিও করতে চাই না। আমি সবার, আমি উন্মুক্ত, সবাই আমার আপন। যে কেউ কোনোভাবে বঞ্চিত হলে আমার কাছে সরাসরি বলবেন, দেখবেন ব্যবস্থা হচ্ছে। আমার কোনো ভুল থাকলে সরাসরি বলবেন, শুধরে দেবেন।
খেলার অর্থ দিয়ে সংসার চলে: মাশরাফি
Reviewed by Admin
on
March 23, 2020
Rating:
Reviewed by Admin
on
March 23, 2020
Rating:



No comments: