ভ্রাম্যমান আদালতে চিকিৎসক আটক ।। ছয় ব্যবসায়ীর ৫১ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার ॥ দেশব্যাপি করোনা ভাইরাস আতংকের সুযোগে কোন ব্যবসায়ী যাতে বেশী দামে পণ্য বিক্রি করতে না পারে সে জন্য ঈশ্বরদীতে ভ্রাম্যমান আদালত অব্যাহত রয়েছে। নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্যের বাজার দাম বৃদ্ধি করা ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনা অভিযোগে মঙ্গলবারও ঈশ্বরদীর বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ঈশ্বরদীর ঢুলটি বাজার, দাশুড়িয়া বাজার, কালিকাপুর বাজার ও রুপপুর মোড়ের একটি ফাস্টফুডের দোকান ব্যবসায়ীর বিরুদ্ধে মামলাসহ ৫১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান ও সহকারী কমিশনার ভূমি মমতাজ মহল এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বড়ইচরা বাজারের পল্লী চিকিৎসক হাফিজুর রহমানকে সন্দেহজনকভাবে আটক করে থানা পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে। পুলিশ তদন্ত করে হাফিজুরের বিরুদ্ধে সন্দেহের বিষয় গুলি প্রমাণিত হলে নিয়মিত মামলা করে কোর্ট হাজতে প্রেরণ করা হবে বলে ভ্রাম্যমাণ আদালতসূত্র ও ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ বাহাউদ্দিন ফারুকির দেওয়া তথ্যে এসব জানাগেছে।
ভ্রাম্যমান আদালতে চিকিৎসক আটক ।। ছয় ব্যবসায়ীর ৫১ হাজার টাকা জরিমানা
Reviewed by Admin
on
March 24, 2020
Rating:
Reviewed by Admin
on
March 24, 2020
Rating:



No comments: