Advertise





নোটিশ : সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন ।

শিরোনাম

recent

ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে বিমানের ফ্লাইট বন্ধ

অনলাইন রিপোর্ট ।। করোনাভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতিতে আগামী বুধবার (২৫ মার্চ) থেকে ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-কক্সবাজার রুটের সব ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ৩১ মার্চ পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। বিমান কর্তৃপক্ষ এসব বিষয়ের সত্যতা নিশ্চিত করেছে। 

সূত্র আরো জানায়, ওইদিন থেকে ঢাকা-সিলেটের ২টি ফ্লাইট বিজি ৬০১, ৬০২ এবং ২৯ মার্চের বিজি ৪০১, ৪০১ ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া ২৬ মার্চ থেকে ঢাকা-যশোর, ঢাকা-রাজশাহী এবং ঢাকা-সৈয়দপুরের সব ফ্লাইট বন্ধ করা হচ্ছে। আর ২৭ মার্চ থেকে বন্ধ হচ্ছে ঢাকা-বরিশালের সব ফ্লাইট। এই নিষেধাচজ্ঞাও ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।
ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে বিমানের ফ্লাইট বন্ধ Reviewed by Admin on March 23, 2020 Rating: 5

No comments:

All Rights Reserved by Snews24.com © 2020

Developed By: Siam ShajiD

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.