Advertise





নোটিশ : সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন ।

শিরোনাম

recent

করোনা প্রতিরোধে ট্রেনে টিকিট চেকিং বন্ধের আবেদন

টিএ পান্না ॥ রেলওয়ে কর্মচারী,টিটিই,সকল প্রকার যাত্রী ও তাদের পরিবারের জীবন রক্ষার্থে জরুরিভাবে যাত্রীবাহী ট্রেনে সাময়িক টিকিট চেকিং বন্ধ করে প্লাটফরমে চেকিং কার্যক্রম জোরদার করার জন্য আবেদন করা হয়েছে। খুলনা হেডকোয়াটারস্থ জেআরআই মনোয়ার হোসেন কর্তৃক ঈশ্বরদীস্থ পাকশী বিভাগীয় রেলওয়ে বানিজ্যিক কর্মকর্তার নিকট এ আবেদন করা হয়েছে। সোমবার বিকেলে পাকশী বিভাগীয় রেলওয়ে বানিজ্যিক কর্মকর্তার কার্যালয়ের দায়িত্বশীল সূত্রে এসব তথ্য জানাগেছে।


সূত্রমতে,বর্তমানে নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারণে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক আচার অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। যে কোন ধরনের জনসমাগম এড়িয়ে যাবার নির্দেশনাও দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। যেহেতু করোনা একটি সংক্রামক ব্যধি। এ রোগ মানুষের হাতের সংস্পর্শে দ্রুত ছড়িয়ে যায়। আর টিটিইদের টিকিট চেকিং কাজও করতে হয় হাত দিয়ে। এক্ষেত্রে ভাইরাস আক্রান্ত ব্যক্তি ট্রেনে ভ্রমন করলেই টিটিইদের টিকিট চেকিং কাজের ক্ষেত্রে হাতের সংস্পর্শে পর্যায়ক্রমে যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়বে এবং এক সময় দেশ ব্যাপি মহামারি আকার ধারণ করা কারও পক্ষেই ঠেকানো সম্ভব হবেনা। এমতাবস্থায় যাত্রী সাধারণ, রেলওয়ে কর্মচারী,টিটিই,তাদের পরিবারের জীবন রক্ষার্থে জরুরিভাবে যাত্রীবাহী ট্রেনে সাময়িক টিকিট চেকিং বন্ধ করে প্লাটফরমে চেকিং কার্যক্রম জোরদার করার প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্ট বিভাগের সকল টিটিইরা। এদিকে টিটিইদের এ আবেদনকে পাকশী বিভাগের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা ও সচেতন ব্যক্তিরা যৌক্তিক বলে মনে করছেন। টিটিইদের আবেদনের বিষয়ে পাকশী বিভাগীয় রেলওয়ে বানিজ্যিক কর্মকর্তার ফুয়াদ হাসান কোন প্রকার মন্তব্য করতে অস্বীকার করেন।

করোনা প্রতিরোধে ট্রেনে টিকিট চেকিং বন্ধের আবেদন Reviewed by Admin on March 23, 2020 Rating: 5

No comments:

All Rights Reserved by Snews24.com © 2020

Developed By: Siam ShajiD

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.