ঈশ্বরদীতে মার্কেট, শপিংমল, পশুর হাট, হোটেলসহ সকল বাণিজ্য কেন্দ্র বন্ধ ঘোষণা
স্টাফ রিপোর্টার ।। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় আগামীকাল মঙ্গলবার (২৪ মার্চ) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঈশ্বরদী উপজেলার সকল মার্কেট, শপিং মল, বাণিজ্য কেন্দ্র, আবাসিক হোটেল, সাপ্তাহিক হাট, অরনখোলা, আওতাপাড়া পশুহাটসহ সকল হাটবাজার, ক্ষুদ্র ঋণ (কিস্তি) কার্যক্রম এবং জনসমাবেশ ঘটায় এমন সব কিছু বন্ধ ঘোষণা।
আজ সোমবার বিকাল সাড়ে ৫টায় ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান ফেসবুকের সাহায্যে এই গণবিজ্ঞপ্তি জানিয়েছেন। সেখানে বলা হয়েছে আগামীকাল (২৪ মার্চ) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঈশ্বরদী উপজেলার সকল মার্কেট, শপিং মল, বাণিজ্য কেন্দ্র, আবাসিক হোটেল, সাপ্তাহিক হাট, পশুর হাট এবং জনসমাবেশ ঘটায় এমন সব কিছু বন্ধ থাকবে। তবে খাদ্য, ঔষধ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট ও কাঁচা বাজার খোলা থাকবে। জনসাধারণকে জানানো হয়েছে, তারা যেন এই সময় খাদ্যদ্রব্য, ঔষধ ক্রয়, সৎকারের মতো জরুরি প্রয়োজন ছাড়া কোনভাবেই বাড়ির বাইরে বের না হন।
ঈশ্বরদীতে মার্কেট, শপিংমল, পশুর হাট, হোটেলসহ সকল বাণিজ্য কেন্দ্র বন্ধ ঘোষণা
Reviewed by Admin
on
March 23, 2020
Rating:
Reviewed by Admin
on
March 23, 2020
Rating:



No comments: