ঈশ্বরদীতে সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল চালক নিহত
স্টাফ রিপোর্টার ॥ ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী মোড়ে সড়ক দূর্ঘটনায় টনি ফকির (১৭) নামের এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। গত রবিবার রাত আনুমানিক পনে বারোটায় চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল (রামেক) মৃত্যু বরণ করেন। তিনি উপজেলার সাহাপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের মহিদুল ফকিরের ছেলে। এই ঘটনায় নিহত টনির বন্ধু শাকিব আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রতিবেশি সাহাদত হোসেন সাদু মন্ডল জানান, রবিবার বিকেলে টনি তার বন্ধু শাকিবকে সঙ্গে নিয়ে দাশুড়িয়া থেকে মোটর সাইকেল যোগে বাড়িতে ফিরছিলেন। ভাড়ইমারী মোড় পার হওয়ার সময় রাস্তার অপর পাশে বেঁধে রাখা ছাগলের দড়িতে মোটর সাইকেল আটকে গিয়ে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দু’বন্ধু আহত হয়। এলাকাবাসী উদ্ধার করে প্রথমে ঈশ^রদী হাসপাতালে ও পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় টনি মারা যান।

Reviewed by Admin
on
March 23, 2020
Rating:
Reviewed by Admin
on
March 23, 2020
Rating:

No comments: