আতঙ্কিত হয়ে বাজারে চাপ সৃষ্টি না করার আহ্বান প্রধানমন্ত্রীর
অনলাইন রিপোর্ট ।। দেশে যথেষ্ট খাদ্যের মজুত রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অহেতুক আতঙ্কিত হয়ে বাজারের ওপর চাপ সৃষ্টি করার প্রয়োজন নেই। গত শনিবার (২১ মার্চ) সকালে ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করে, তিনি বলেন- এক বছরের খাবার কেনার মতো সামর্থ্য বাংলাদেশের আছে। দেশবাসীর নিরাপত্তার স্বার্থে কোয়ারেন্টিনে থাকা বিদেশফেরত প্রবাসীদের, চিকিৎসকের পরামর্শ মেনে আপাতত বাইরে না আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। মহামারী করোনার মধ্যেও, ঢাকা-১০ সহ দেশের তিনটি সংসদীয় আসনে উপ-নির্বাচনের ভোটের আয়োজন নির্বাচন কমিশনের। গত শনিবার সকালে নিজের ভোট দিতে রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোট দেন ইভিএম পদ্ধতিতে।
![]() |
| প্রধানমন্ত্রী শেখ হাসিনা |
মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন পুতুলকে সঙ্গে নিয়ে সিটি কলেজের এই কেন্দ্রে ভোট শেষে, গণমাধ্যমে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি জানান- আতঙ্কিত হয়ে বাজার উজাড় করে চাপ সৃষ্টির কোনো প্রয়োজন নেই। বিশ্বে অপ্রতিরোধ্য হয়ে ওঠা করোনা ভাইরাস যাতে বাংলাদেশের ক্ষতি করতে না পারে, সে ব্যাপারে সরকারের সব উদ্যোগ তুলে ধরে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান সরকার প্রধান। প্রধানমন্ত্রী জানান- করোনা থেকে বাঁচতে জনস্বার্থে ২৬ মার্চসহ অন্যান্য অনুষ্ঠানও স্থগিত করা হচ্ছে।
আতঙ্কিত হয়ে বাজারে চাপ সৃষ্টি না করার আহ্বান প্রধানমন্ত্রীর
Reviewed by Admin
on
March 24, 2020
Rating:
Reviewed by Admin
on
March 24, 2020
Rating:



No comments: